সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাড়ে তেরো হাজার বর্গফুটের মানব পতাকা প্রদর্শণঃ ইতিহাস গড়লো ধুরং উচ্চ বিদ্যালয় 

সাড়ে তেরো হাজার বর্গফুটের মানব পতাকা প্রদর্শণঃ ইতিহাস গড়লো ধুরং উচ্চ বিদ্যালয় 

বিশেষ প্রতিবেদক।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক দেশের প্রথম ও বৃহৎ লাল-সবুজের জাতীয় পতাকা (মানব) প্রদর্শিত হয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন ধুরুং উচ্চ বিদ্যালয়।
শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কুতুবদিয়ার ধুরুং স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ মানব পতাকা ডিসপ্লের আয়োজন করা হয়।
সাড়ে ১৩ হাজার বর্গফুটের মানব পতাকার দৈর্ঘ্য ১৫০ ফুট ও প্রস্থ ৯০ ফুট।১হাজার ৭শত শিক্ষার্থীর অংশ গ্রহনের মাধ্যমে লাল-সবুজের এই মানব পতাকা প্রদর্শণ করা হয়েছে। কুতুবদিয়ার ইতিহাসে নয়, সারা দেশের মধ্যে একক প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থী নিয়ে এটি দেশের প্রথম ও বৃহৎ মানব পতাকা বলে তিনি দাবি করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সমীর শীল।
ধুরং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মোর্শেদুল আলম বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশেষ ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে আমাদের উদ্যোগ সফল হয়েছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করবে।
আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহি অফিসার মো: নুরের জামান চৌধুরী শিক্ষার্থীদের মানব পতাকা প্রদর্শনীর পাশাপাশি লাল-সবুজের পতাকা মর্ম বুকে ধারণ করার আহ্বান জানান।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম সিকদারের সভাপতিত্বে এ সময়  দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আ‘লীগের সদস্য মোহাম্মদ আজম সিকদার, লেমশীখালী ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM