সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মুক্তিযোদ্ধা আহমদুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন, জানাজায় শোকার্ত মানুষের ঢল

মুক্তিযোদ্ধা আহমদুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন, জানাজায় শোকার্ত মানুষের ঢল

সেলিম চৌধুরী।।
কক্সবাজার সদরের  ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকার মিয়াজী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আহমদুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এতে নানা শ্রেণী পেশার শোকার্ত মানুষের ঢল নামে।
শনিবার (৩ জুলাই) বিকালে ছুরুতিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়ের নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশের একটি চৌকষ টীম তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। জানাজা শেষে উপস্থিত মুক্তিযোদ্ধারা মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, জালাল আহমেদ, সিরাজুল ইসলাম, ঝিলংজার চেয়ারম্যান টিপু সুলতান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে মরহুমের আদর্শের প্রতিষ্ঠান ছুরতিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন, মুক্তিযোদ্ধা মাষ্টার আহমদুর রহমানের ছাত্র মৌলানা আবদুর রশিদ।
উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা আহমদুর রহমান
ছুরুতিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও মরহুম আলী আকবর মিয়াজীর সুযোগ সন্তান।গতকাল শুক্রবার কক্সবাজার সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM