আওয়ামীলীগ সরকার ২০০৮ সনে ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প মানবতার সেবা প্রকল্পের অধীনে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসোমিয়া, রোগীদের এককালীন অনুদানসহ জটিল রোগীদের আর্থিক অনুদান দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় ২৩ জন জটিল রোগীর নিকট জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন কুতুবদিয়া উপজেলা সমাজসেবা অফিস।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় কুতুবদিয়াা উপজেলা পরিষদ হল রুমে সমাজ সেবা অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সমাজসেবার সহকারি পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা মোঃ শাহীন আবদুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রজব আলী, জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিন, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ হাসান মুরাদ, মোঃ সাখাওয়াত হোসেন, কারিগরি প্রশিক্ষক রায়হান পারভীন, অফিস সহকারী কোহিনুর আক্তারসহ সুধীজন এবং সংবাদকর্মীরা। এতে চেক বরাদ্দ পাওয়া ২৩ রোগী উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্হিত ২৩ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Leave a Reply