সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুর বাঁকখালীতে ডুবে নিহত-২

রামুর বাঁকখালীতে ডুবে নিহত-২

নুরুল হক সিকদার।।

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বোন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামে।

নিহত তাসফিয়া নুর (৯) ও জান্নাতুল মাওয়া (৫) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামের আবদুল করিমের মেয়ে। দুজনই রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে তাসফিয়া নুর ৩য় শ্রেণিতে এবং জান্নাতুল মাওয়া শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে গরুর জন্য ঘাস আনতে গেলে বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।

নিহতদের বাবা আবদুল করিম জানান, সকাল ১০ টার দিকে তার মেয়ে সহ পার্শ্ববর্তী আরো কয়েকজন শিশু গরুর জন্য ঘাস আনতে বাঁকখালীর পাড়ে যান। কেটে নেয়া ঘাস বাঁকখালী নদীর পানিতে ধোয়ার জন্য গেলে ৪ জন শিশু পানিতে পড়ে যায়।

স্থানীয়রা জানান, ৪ শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে এলাকাবাসী নদীতে উদ্ধারে নেমে পড়ে। এক পর্যায়ে ২ শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় আরো ২শিশু। বেলা ১২টার দিকে তাসফিয়া নুর এবং বেলা সাড়ে ১২ টার দিকে জান্নাতুল মাওয়ার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। দুপুরে তাদের উদ্ধার করে রামু উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, আবদুল করিম দম্পতি ২ কন্যা শিশু হারিয়ে এখন নিঃসন্তান হয়ে পড়েছে। শিশু দুইটির শোকে বার বার মূর্ছা যাচ্ছেন বাবা-মা সহ স্বজনরা। এনিয়ে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এদিকে, খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ঘটনাস্থলে যান। তারা নিহতদের পরিবারকে সান্তনা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM