সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার কমিশন সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়ন পত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে। এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
Leave a Reply