কাইসার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাধীন বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে পুনরায় সভাপতি পদে পুনরায় আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর রহমান টিটু নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭মে) সকালে কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কালাম চেয়ারম্যান।
সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুচ ছাফা বি কম, সিনিয়র সহ-সভাপতি মৌলভী মুহাম্মদ তাহের, সহ-সভাপতি যথাক্রমে মাহাবুব আলম মাতবর, আরিফ মোশারফ, মাষ্টার মুহাম্মদ ইউনুস, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লালা, প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আজম সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দীন ইকু, উপজেলা আ.লীগের ক্রিড়া সম্পাদক মোস্তাক আহমদ, আলী আকবার ডেইল ইউনিয়ন আ’লীগ সভাপতি কাইয়ুম ইসলাম সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, কৃষক লীগের আহবায়ক কাইছার সিকদার, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইয়ুম হুদা সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি এস.এম সাজ্জাদ প্রমুখ।
এদিকে, বিকালে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন ও কাউন্সিল পর্ব অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম (ছাতা-প্রতিক) ১৮৭ ভোট পায়। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুস্তম আলী (আনারস-প্রতীক) ৩৩ ভোট পায়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান টিটু।
Leave a Reply