সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি।।

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে কুতুবদিয়ায় কৃষকলীগকে মাঠ পর্যায়ে আরো শক্তিশালী করার লক্ষ্যে লেমশীখালী ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মে) বিকালে আল ফারুক মাদ্রাসার হলরুমে লেমশীখালী ইউনিয়নের সহ-সভাপতি সাইফুন নুর এর সভাপতিত্বে কুতুবদিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক কাইছার সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷

এতে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য এটিএম শাহ আলম কুতুবী, উপজেলা কৃষকলীগ সদস্য কাইয়ুম সিকদার সাদ্দাম, সদস্য রাহামত উল্লাহ, নেজাম উদ্দীনসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, লেমশীখালী ইউনিয়ন কৃষক লীগের ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ।

সভা সঞ্চালনা করেন, লেমশিখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত।

সভায় বক্তারা, কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। এছাড়া ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কৃষকলীগের কমিটিগুলো আগামী দিনে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM