সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় ৪৩ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

কুতুবদিয়ায় ৪৩ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

কাইসার সিকদার।।
কুতুবদিয়া উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৬ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, ১নং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার , ২নং দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী , ৩নং লেমশীখালী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আকতার হোসেন, ৪নং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জালাল আহমদ, ৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উদ্দীন ছোটন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM