সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার প্রতিবাদে কুতুবদিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার প্রতিবাদে কুতুবদিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

কাইছার সিকদার।।

কয়দিন আগে নিহত বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সদর উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা ফয়সাল হত্যাকারীদের ফাঁসীর দাবিতে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তারেক আজিজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

বৃহষ্পতিবার (৭)জুলাই বিকাল চারটায় উপজেলার ধূরুং বাজারে এই বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধূরং আদর্শ উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

এসময় আরো উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ বাবলা, কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুল ইসলাম সহ ওয়ার্ড়, ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী৷

এসময় কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তারেক আজিজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় এই সংগঠনের নেতাকর্মীদের বুকের রক্তে যারা রাজপথ রঞ্জিত করেছে তাদেরকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে৷ ফয়সাল হত্যায় গ্রেফতারকৃত আসামী ও অন্যান্য আসামী সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকলকে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসীর) দাবী জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রলীগ নেতাকর্মীরা৷

উল্লেখ্য, গত (৩)জুলাই বিকালে কক্সবাজারের খুরুস্কুলে ওয়ার্ড় আওয়ামীলীগের সম্মেলন থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী আজিজ বাহিনীর নেতৃত্বে তার দলবল পুলিশের উপস্থিতিতেই ছাত্রনেতা ফয়সাল কে নৃশংসভাবে হত্যা করে৷ সন্ত্রাসী আজিজ সহ ১৭জনের নাম উল্লেখ করে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের হয়। ইতোমধ্যেই বেশীরভাগ আসামী গ্রেফতার হয়েছে৷ ৭জুলাই প্রকাশিত এলএলবি পরীক্ষার ফলাফলে নিহত ফয়সাল এলএলবি পাশ করেছেন এবং একটি বেসরকারী ব্যাংকে চাকুরিও হয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM