সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা যতদিন প্রত্যাবাসন হবে না, ততদিন সহায়তা দিয়ে যাবে সরকার-প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

রোহিঙ্গা যতদিন প্রত্যাবাসন হবে না, ততদিন সহায়তা দিয়ে যাবে সরকার-প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

ইমরান জাহেদ।।

বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের অবশ্যই তাদের দেশে প্রত্যাবাসন করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রত্যাবাসন ইস্যু নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। উখিয়া টেকনাফের ক্যাম্প গুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যতদিন প্রত্যাবাশন করা হচ্ছে না ততদিন তাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ সরকার-এসব কথা বলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

মঙ্গলবার (৫জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়ায় ইউএনএইচসিআর নির্মিত বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন।

তিনি জানান, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের চাপ কাটাতে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসান চরে স্থানান্তর করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। ভাসান চরে স্বেচ্ছায় যারা যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা অবস্থানের কারনে কক্সবাজারের স্হানীয় জনগোষ্ঠী চিকিৎসা সংকটে না পড়ে এ কারণে ইউএনএইচসিআর- জাপানি সরকারের আর্থিক সহায়তায় এই হাসপাতালটি স্থাপন করেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ইউএনএইচসিআর-এর কান্ট্রি ডিরেক্টর মি জোহান্স ভেন ডার ক্লাউ, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার শাহ রেজওয়ান হায়াত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা মিরজাদী সাব্রিনা ফ্লোরা প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM