সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ইমরান জাহেদ।।
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল সভাপতি ও হলদিয়া ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা শাহ জাহান সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে মরিচ্যার জিএম কমিউনিটি সেন্টারে শুরু হয় সম্মেলন।
সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
সভাপতি পদে আশরাফ জাহান চৌধুরী কাজল আনারস প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরদিকে শাহ জাহান সাজু ১৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রণজিত দাশ, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও জেলা আওয়ামীলীগ নেতা ইউনুছ বাঙালী।
মোঃ ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও ফজল করিম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
Leave a Reply