কক্সবাজারের রামুতে ৫ রোহিঙ্গাকে আটক করে প্রত্যেককে ১ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (০৭জুলাই) সকালে লকডাউনে দায়িত্বপ্রাপ্ত টহলে থাকা রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে রামু থানার পুলিশসহ রামু হাসপাতাল এলাকা থেকে এসব রোহিঙ্গাকে আটক করে । এর পরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দিন ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে রামু থানার মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্ত হলো -কক্সবাজারের উখিয়া জামতলীস্থ ক্যাম্প-১৫ এর বাসিন্দা আব্দুল আমিনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২০), আহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ জোবাইর(২০), সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আয়াছ(১৯), মোঃ সালাম মিয়ার ছেলে নুর মোহাম্মদ (১৯), মোহাম্মদ আমিন এর ছেলে নুর হাফেজ (১৯)।
Leave a Reply