সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মহেশখালীতে চৌকিদারের বাসা থেকে সরকারি ২০ বস্তা চাল উদ্ধার

মহেশখালীতে চৌকিদারের বাসা থেকে সরকারি ২০ বস্তা চাল উদ্ধার

আশরাফ নোমান।।

মহেশখালী উপজেলার ভিজিএফ ও ভিজিডির কর্মসূচির ২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সেখানে প্রতি বস্তায় ৩০ কেজি করে ৬০০ কেজি চাউল হবে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা চৌকিদার আব্দুসত্তার ও তার ভাই মোস্তাকসহ ৩টি বাড়ী থেকে ৩০ কেজির ২০ বস্তা এসব চাল উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট এসএম আলমগীর।

এসিল্যান্ড জানান, চৌকিদার ও তার ভাইয়ের বাড়িতে সরকারি ভিজিডি কর্মসূচির চাল মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযানে তার বাড়িসহ তিন বাড়ি থেকে আনুমানিক ২০ বস্তা চাল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলে জানান।
জানাগেছে, ওই দিন সকালে বৃষ্টির সময় ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন মানুষের নাম দিয়ে বিভিন্ন কার্ডের অনুকুলে এই চাল নিয়ে যান বলে অভিযোগ উঠেছে চৌকিদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM