কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টীম অভিযান চালিয়ে অস্ত্র, খুন, ডাকাতি প্রস্তুতি, দস্যুতা ও চুরিসহ ৭ টি মামলার আসামী সন্ত্রাসী জসিম (৩২) কে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) তাকে আটক করা হয়।
সে দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার বাজার এলাকার সালেহ আহমেদ প্রকাশ বকসুর ছেলে এবং সন্ত্রাসী সাদ্দামের বড় ভাই।
এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে কক্সবাজার জেলা পুলিশের অভিযানে তার ছোট ভাই সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম গ্রেফতার হয়। তারপর সে কক্সবাজারের আলোচিত সন্ত্রাসী আশু আলী বাহিনীতে যোগ দেয়। গত ৩১ জুন রায়হান-শাহেদুল ডাবল মার্ডার ঘটনার পর শহর পুলিশ ফাঁড়ি সহ কক্সবাজার জেলা পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযানের ফলে আশু আলী কিছুটা আত্মগোপনে চলে যায়। তার বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিলেন এই জসিম।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত জানান, আটক জসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply