সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ার জালিয়াপালং আ’লীগের উদ্যোগে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালিত 

উখিয়ার জালিয়াপালং আ’লীগের উদ্যোগে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালিত 

 

বেলাল আজাদ।।

কক্সবাজারের উখিয়ার পর্যটননগরী জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দিন ব্যাপী নানান আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয়। খতমে কোরআন, শোক র‍্যালী, আলোচনা সভা,দোয়া মাহফিল ও গন ভোজ আয়োজন করেন।

শনিবার (২০ আগষ্ট) দুপুরে উখিয়ার ইনানী রেষ্ট হাউস চত্বরে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম,প্রবীন আওয়ামী লীগ নেতা এড:খায়রুল আমিন,একেএম শহীদুল্লাহ কায়সার,উখিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি শাহজাহান গাজী,মিজানুর রহমান, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালা উদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ এডঃএটিএম রশিদ ও হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু প্রমুখ।

এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্য়ারের নেতারা বক্তব্য দেন। এসময় প্রধান অতিথি বলেন দীর্ঘ ধারাবাহিক পরিকল্পনায় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পুরো পরিবার কে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের বিচার নিষিদ্ধ করে সংসদে আইন পাস করেন জিয়াউর রহমান। দ্রুত বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বিএনপি-জামাত নৈরাজ্য মোকাবিলা করার লক্ষ্যে পাড়া বা মহল্লায় আওয়ামী লীগের কমিটি গঠন করার ষোষনা দেন।

এছাড়া বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ইনানী রেষ্ট হাউস। এ রেষ্ট হাউস টি বঙ্গবন্ধুর নামে নামকরনের দাবী জানান।উক্ত আলোচনা সভা পরিচালনা করেন জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিকদার ও আওয়ামী লীগ নেতা আদনান চৌধুরী।

এদিকে গনভোজে অংশ নেন উখিয়া ও টেকনাফ সাংগঠনিক টিম প্রধান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক এস এম ইউনুস বাঙালী। এর আগে দলীয়,জাতীয় পতাকা উওোলন ও কালো ব্যাজ ধারন কররন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM