কক্সবাজার সদরে ৫৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী। কঠোর বিধিনিষেধের ফলে কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশনা মোতাবেক উপহার তুলেন দেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন রায়।
ত্রাণ সহায়তা বিতরণকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন
রায় জানান, কঠোর স্বাস্থ্যবিধি মেনে করোনায় কর্মহীন ৫৪ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে
জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। কঠোর
লকডাউনে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply