সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনঃ সদস্য পদে কুতুবদিয়ার ৬ প্রার্থীই বৈধ

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনঃ সদস্য পদে কুতুবদিয়ার ৬ প্রার্থীই বৈধ

কায়সার সিকদার।।

 

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া থেকে মনোনয়ন নেওয়া ৬ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস.এম মো.শাহাদত হোসেন।

সাধারণ সদস্য পদপ্রার্থী হিসেবে ৯নং ওয়ার্ড় (কুতুবদিয়া) থেকে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৬ জন প্রার্থী এবং ৬ জনই মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

তারা হলেন- কুতুবদিয়া উপজেলার
বড়ঘোপ ইউনিয়নের মাতবরপাড়ার হুমায়ুন কবিরের ছেলে ও কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান (তুহিন), একই ইউনিয়নের মুরালিয়া গ্রামের বিএনপি নেতা মরহুম জালাল আহমদ চৌধুরীর কনিষ্ঠ ছেলে জিয়াউল করিম চৌধুরী (ঝন্টু), আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মোহাম্মদ আজিজুল হক ছিদ্দিকীর ছেলে কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, কৈয়ারবিল ইউনিয়নের বৃন্দাপাড়ার মাস্টার সিরাজুল ইসলামের ছেলে সাবেক এমইউপি কপিল উদ্দিন, দক্ষিণ ধুরুং ইউনিয়নের সিকদার বাড়ির শামশুল আলমের ছেলে আ’লীগ নেতা মাস্টার ছরওয়ার আলম সিকদার ও লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদারপাড়ার বদিউজ্জামান সিকদারের ছেলে আ’লীগ নেতা নুরুল ইসলাম ভুট্টো।

এদিকে, আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া থেকে ৬ জন প্রার্থীর মধ্যে সাধারণ সদস্যপদে কে নির্বাচিত হবে তা নিয়ে ভোটার মধ্যে চলছে কানাঘুষা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের প্রার্থীদের পক্ষে ব্যাপক অভিনন্দন সহ প্রচারণা চালাচ্ছেন কর্মী-সমর্থকরা।
নির্বাচনী তফসীল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি ও জমা দানের শেষ দিন,  ১৮ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বাছাই, ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিন। আগামী ১৮ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া, এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোস্তাক আহমদ চৌধুরী। এই পদে আরো ৩ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, নুরুল আবছার, শাহীনুল হক মার্শাল ও জগদীশ বড়ুয়া পার্থ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM