সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার পৌরসভায় ছাত্র-যুব ঐক্য পরিষদের মাস্ক বিতরণ

কক্সবাজার পৌরসভায় ছাত্র-যুব ঐক্য পরিষদের মাস্ক বিতরণ

 

সংবাদ বিজ্ঞপ্তি।।

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুই হাজার মাস্ক বিতরণ শুরু করেছে ছাত্র-যুব ঐক্য পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নিজেদের অর্থায়নে শুক্রবার জুমার নামাজের পর তারা কক্সবাজার পৌরসভার (প্যানেল মেয়র ২) হেলাল উদ্দিন কবির কে সাথে নিয়ে মাস্ক বিতরণের কর্মসূচি শুরু করেন।

পরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে প্রথম ধাপে ৩শত পিচ সচেতনতামূলক মাস্ক বিতরণ করেন “ছাত্র-যুব ঐক্য পরিষদ” নামে ওই সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

৯ জুলাই শুক্রবার ঘোনারপাড়া জামে মসজিদ প্রঙ্গনে সংগঠনটির সভাপতি জমির হোসেনের সভাপতিত্বে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা (প্যানেল মেয়র ২) হেলাল উদ্দিন কবির, বিশেষ অতিথি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল কাদের ভুট্টো, দক্ষিণ ঘোনার পাড়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এড.আবুল হোসেন রানা, সহ-সভাপতি আব্দু রহিম,অর্থ সম্পাদক ফরিদুল আলম, প্রচার সম্পাদক এস্তাক আহমেদ, দাতা সদস্য সৈকত আলম, ফজলুল করিম, নজরুল ইসলাম, সাংবাদিক নুরুল হোসাইন।

সংগঠনটির উপদেষ্টা কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, সচেতনতা বৃদ্ধির জন্য করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন। তিনি করোনা ভাইরাস নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগের কথা জানিয়েছেন।

সংগঠনটির সভাপতি জমির হোসেন বলেন, সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা দ্রুতই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাবো। এজন্যই আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি ছাত্র-যুব ঐক্য পরিষদের সদস্যরা। প্রথমে ধাপে ৩শত পিচ মাস্ক বিতরণ করা হয়েছে। এবার বৈদ্যঘোনা, বাদশাঘোনা, গোলদিঘীরপাড় এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের এবি কাসেম রায়হান, সহ-সভাপতি তারেক আজিজ, এড.জহিরুল ইসলাম, নব নিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিনিয়ন সদস্য হাবিবুর রহমান, মনির হোসেন কবির, হাবিব উল্লাহ্(সুরিয়া), শাহাব উদ্দিন জনি,মো.রাসেল,ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান ছিদ্দিকী, সরওয়ার ইসলাম জুয়েল,সাইফুল হাসান সেকুল, ইয়াছিন আরাফাত, জহিরুল ইসলাম,মানিক,দিল মুহাম্মদ, সাইফুল ইসলাম, ইয়াছিন নূর সিফাত,রেজাউল করিম, সাদমান,সাইদুর রহমান শিমুল, মো.ইউনুছ, মারুফ বিন হাফিজ,ফয়সাল মোবারক, ইসলাম আহেদ,আরমান,আব্দুল্লাহ্, ইরফান মোহাম্মদ আরফান,এমরানুল হক লিমন,মোহাম্মদ তুহিন, মো.রাশেদ, মো.রিয়াদ,নাছিমুর রহমান সুমেদ, রাকিব প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM