মুজিবুর রহমান।।
কক্সবাজার শহরে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি (রেজিঃ -এস ১১৩৮৭) এর ৫০ জন চালকদের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল ৩ টায় শহরের আলীর জাহালস্থ সায়মা ওসান সিটি সেন্টার প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে এবং শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলামের সাবিক সহযোগিতায় শহরে অটোবাইক চালকদের মাঝে সরকারি এসব ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জাহিদ ইকবাল বলেন, কঠোর লকডাউনে আজ কর্মহীন ৫০ অটোবাইক চালককে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। লকডাউন চলাকালীন যাতে কোন শ্রমিক গাড়ি নিয়ে রাস্তায় বের না
হয় সেজন্য চালকদের অনুরোধ করেন। শহরের সব ওয়ার্ডে ক্রমান্বয়ে এ ত্রাণ বিতরণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চালসহ প্রয়োজনীয় ডাল ও আলু। সরকারের পক্ষে দেওয়া এসব ত্রাণ সামগ্রী পেয়ে অটোবাইক চালকরা খুশি হয়েছে। এজন্য তারা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, একাত্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, বাংলাদেশ অটো শ্রমিক কল্যান সোসাইটি ককসবাজার জেলা সভাপতি মোঃ রিয়াজ মোরশেদ, ৫নং ওয়াড কমিশনার সাহাব উদ্দিন সিকদার, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ককসবাজার জেলার কাযকরী সভাপতি মোঃ বাবুল সিদ্দিক প্রমুখ।
Leave a Reply