বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের কুতুবদিয়ায় সরকারী খাদ্য সামগ্রী সাথে নিয়েই করোনা মহামারি বিষয়ে সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন ইউএনও মোঃ নুরের জামান চৌধুরী। কঠোর লকডাউনে করোনায় কর্মহীন হয়ে পড়া ১৫০ জীপ শ্রমিকদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
শনিবার (১০ জুলাই) সকালে কুতুবদিয়া অফিসার্স ক্লাবের মাঠে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনার ভয়াবহতা ও তা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন ইউএনও। এ সময় কুতুবদিয়া কঠোর লকডাউন ও করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া ১৫০ জীপ শ্রমিকদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেট রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ , তিন কেজি আলু ও এক কেজি সয়াবিন তৈল।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী জানান, করোনা ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া গাড়ি চালকদের খাদ্য সামগ্রী দেওয়া শুরু করেছি। পাশাপাশি কেউ কষ্টে আছে জানলে আমরা প্রয়োজনে তার বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দিবো। লকডাউন চলাকালীন কোন শ্রমিক যাতে গাড়ি নিয়ে রাস্তায় বের না হয়, সেজন্য চালকদের অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নৌ কন্টিনজেন্ট কমান্ডার, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাশ, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ কফিল উদ্দিন কবিরসহ আরো অনেকে।
Leave a Reply