সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত রশিদ আহমদ (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মৃত মোঃ হোসেনের পুত্র।
রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ভিআইপি পাহাড় তুলাগাছ নামক স্থানে বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধিন সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, নিহত রশিদ আহমদ বনাঞ্চলের পার্শ্ববর্তী জমিতে আলু চাষ করতেন। আজ কাজ শেষে আরো কয়েকজন শ্রমিকের সাথে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যায় ফেরার পথে একটি বন্যহাতি তাদের গতিরোধ করে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রশিদ আহমদকে উপূর্যপুরি পিষ্ট করে বন্য হাতিটি। এতে রশিদ আহমদের শরীরের বিভিন্ন অংশে গুরতর জখম হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা জেএম কবির উদ্দিন জানান, খবর পেয়ে সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রামু থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply