সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরে হামিম-মফিজ ফাউন্ডেশনের শীতবস্ত্র ও খাবার পেল দুই’শ মানুষ

কক্সবাজার শহরে হামিম-মফিজ ফাউন্ডেশনের শীতবস্ত্র ও খাবার পেল দুই’শ মানুষ

 

ইব্রাহিম খলিল।।

ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে কক্সবাজারের মানবিক সংস্থা হামিম-মফিজ ফাউন্ডেশন।

কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে থাকা শীতে কষ্ট পাওয়া দুইশ জন ছিন্নমূল মানুষের মাঝে সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কম্বল ও খাবার তুলে দেয়া হয়।

কক্সবাজার শহরের বাস টার্মিনাল, সদর উপজেলা চত্বর, কলাতলী মোড়, কলাতলী সৈকত, সুগন্ধা সৈকত, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বাজার ঘাটা, বদর মোকাম, সদর হাসপাতাল এলাকায় ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও খাবার তুলে দেন হামিম-মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজ সেবক জয়নাল আবেদীন।

শীতার্তরা শীত বস্ত্র ও খাবার পেয়ে মহা খুশি। তারা হামিম-মফিজ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন। এই সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, হামিম মফিজ ফাউন্ডেশন এর কর্মী আরাফাত হোসেন, রাকিব হোসেন, আলাউদ্দিন ও সলিমুল্লাহ সলিম উপস্থিত ছিলেন।

হামিম মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক জয়নাল আবেদীন জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম মানবিক কাজগুলো বছরজুড়েই করা হয়ে থাকে। মানুষের কল্যাণে ফাউন্ডেশন থেকে একেক সময় একেক রকম কাজ করে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM