সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরে বাজার তদারকি অভিযান পরিচালিত

শহরে বাজার তদারকি অভিযান পরিচালিত

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

বুধবার (১০ জুলাই) বিকালে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, সেবার মূল্য তালিকা না রাখার অপরাধে গুনগাছতলা এলাকার এ. জে. আর পার্শেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডকে ১০ হাজার টাকা ও একই অপরাধে গাড়ির মাঠ এলাকার রেইনবো কুরিয়ার সার্ভিসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে কুরিয়ার ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য তালিকা প্রদর্শন করা, মূল্য বেশি না রাখার নির্দেশনা দেওয়া হয়। বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন ১৪ এপিবিএন এর একদল চৌকস সদস্য।

Show quoted text

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM