সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পূর্নবাসন ছাড়া উপজেলা বাজার উচ্ছেদ করা হবে না -এমপি কমল

পূর্নবাসন ছাড়া উপজেলা বাজার উচ্ছেদ করা হবে না -এমপি কমল

একরাম জুয়েল।।

কক্সবাজার সদর উপজেলা সংলগ্ন বাজারের ব্যবসায়িদের পূর্নবাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ কার্যক্রম চলাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি ১ ফেব্রæয়ারী বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার সদর উপজেলা বাজারের ব্যবসায়িদের বাজার সংরক্ষণ এবং উচ্ছেদ বন্ধের দাবীতে আয়োজিত এক পথ সভায় এই কথা বলেন।

এ সময় সংসদ সদস্য বলেন, উপজেলাটি বহু বছরের ঐহিত্যবাহী বাজার। এখান থেকে এলাকার হাজার মানুষ বাজার করে। এছাড়া অনেক পর্যটকও এখান থেকে বাজার করে। এই বাজার স্থানীয় মানুষের জন্য একটি অপরিহার্য বিষয় হয়ে গেছে। তাই কোনভাবেই বাজার উচ্ছেদ করা যাবে না। এখানে সরকারের উন্নয়ন প্রকল্পও লাগবে একই সাথে মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় বাজারও লাগবে। তাই সব কিছুই সমন্বয় করে থাকতে হবে। তাই ব্যবসায়িদের পূর্নবাসন ছাড়া বাজার উচ্ছেদ হবে না বলে জানান তিনি।

সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনের সঞ্চালনয় উক্ত সভায় সভাপতিত্ব করেন ঝিলংজা ইউপি সদস্য মিজান উদ্দিন সিকদার।

এতে আরো বক্তব্য রাখেন ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, ব্যবসায়ি প্রতিনিধি আবুল কাশেম, এহসানুল হক, এমডি আবদুল্লাহ, আতিকুল ইসলাম রাসেল, এমদাদ উল্লাহ ও আবদুল জলিল সহ অনেকে। এসময় প্রায় ৫ শতাধিক ব্যবসায়ি এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়িরা বলেন, প্রশাসনকে একটি মহল ভুল বুঝিয়ে সদর উপজেলার ঐহিত্যবাহী বাজারটি পরিকল্পিত ভাবে উচ্ছেদের চেস্টা করছে। ফলে কয়েক শত ব্যবসায়ি এবং অন্ততঃ ১০ হাজার স্থানীয় মানুষ চরম সমস্যায় পড়বে। তাই উপজেলা বাজারটি পূর্নবহাল রাখার দাবী জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM