একরাম জুয়েল।।
কক্সবাজার জেলার ৬ উপজেলার ভূমি অফিসে নতুন ৬ জন এসিল্যান্ড নিয়োগ দেওয়া হয়েছে। অফিস সমুহ হচ্ছে- চকরিয়া, রামু, টেকনাফ, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়া।
জানা গেছে, গত ২৯ জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত ৩৬৯ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় মোট ৩৮ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে এসি ল্যান্ড হিসাবে পদায়ন করেন। তন্মধ্যে চকরিয়া, রামু, টেকনাফ, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়াও রয়েছে।
চকরিয়া উপজেলায় নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ রাহাত উজ জামান (১৮৩৪৯) কে নিয়োগ দেওয়া হয়েছে। মোঃ রাহাত উজ জামান কুমিল্লা জেলার বাসিন্দা।
রামু উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে রিগ্যান চাকমা (১৮১৭৯) কে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিজ বাড়ি খাগড়াছড়ি জেলায়।
মহেশখালী উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে মোহাম্মদ সাইফুল ইসলাম (১৮৪৩২) কে নিয়োগ দেওয়া হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলামের নিজ বাড়ি খাগড়াছড়ি জেলায়।
টেকনাফ উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে মোঃ এরফানুল হক চৌধুরী (১৮৩৪৮) কে নিয়োগ দেওয়া হয়েছে। মোঃ এরফানুল হক চৌধুরী’র নিজ বাড়ি চট্টগ্রাম জেলায়।
কুতুবদিয়া উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে জাকির মুন্সী (১৮৩২৪) কে নিয়োগ দেওয়া হয়েছে। জাকির মুন্সী নিজ বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
পেকুয়া উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে আসিফ আল জিনাত (১৮৫২১) কে নিয়োগ দেওয়া হয়েছে। আসিফ আল জিনাতের নিজ বাড়ি জামালপুর জেলায়।
প্রসঙ্গত, কক্সবাজার জেলায় এর আগে কখনো একসাথে ৬ জন এসিল্যান্ড নিয়োগ দেওয়া হয়নি।
Leave a Reply