সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রূপগঞ্জ ট্রাজেডি: সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটক

রূপগঞ্জ ট্রাজেডি: সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটক

সিএনটি ডেস্ক।।

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আটজনকে আটক করেছে নারায়নগঞ্জ জেলা পুলিশ। 

আজ শনিবার (১০ জুলাই) দুপুরে আবুল হাশেমকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়েছে।

নারায়নগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, রুপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ড ও অর্ধশতাধিক নিহতের ঘটনায় শনিবার দুপুরে গুলশানের নিজ বাসা থেকে আবুল হাশেমকে আটক করা হয়েছে। তিনি ছাড়াও এ ঘটনায় আরও সাতজনকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে নারায়নজঞ্জে নিয়ে আসা হয়েছে।

 

এদিকে, ঘটনার পর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে সাংবাদিকদের তিনি জানান, ‘এ ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।’

এর আগে, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুনে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM