কক্সবাজারের রামুতে মো. কামাল (২০) নামের ব্রাজিল দলের এক কট্টর সমর্থক বিষপান করেছে।
বিষপানকারী ওই সমর্থক রামু উপজেলার চাকমার কুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।
রবিবার (১১ জুলাই) সকাল ৮ টার দিকে নিজ বাড়ির পাশে নিরিবিলি জায়গায় বিযপান করে।
এলাকাবাসী জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। আজ রোববার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষু অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এফাজুল হক জানান, বিষপানের পর ওই যুবককে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply