ইব্রাহিম খলিল।।
প্রতিবছরের মতো পবিত্র রমজান উপলক্ষে পৌরসভার ১নং ওয়ার্ডের একশত গরিব ও দুঃস্থ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন
যুবনেতা নজরুল ইসলাম।
তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার পৌর শাখার আওতাধীন ১নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়াপাড়া বাড়িতে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রী পাওয়া দুঃস্থ অসহায় মানুষগুলো জানান, এলাকায় অনেক বিত্তবান লোক আছে। তারা কখনো অসহায় মানুষের বিপদ-আপদের দিনে পাশায় দাঁড়ায় না। আমাদের নজরুল ইসলাম অনেক বড় মনের মানুষ। তিনি প্রতিবছর আমাদের যেকোনো সময়ে পাশে থাকে। রমজানের সময়ও তাই। আল্লাহপাক দানের উছিলায় তাকে সবসময় সুস্থ রাখুক। ইফতার সামগ্রী পেয়ে পরিব-দুঃস্থ মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।
যুবলীগ নেতা ও সমাজসেবক নজরুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এই বছর ও গরীব-দুঃস্থ অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমার আশ-পাশের অসহায় মানুষগুলো যারা দিনে এনে দিনে খায়, তাদের সামর্থ্যের কথা চিন্তা করে দীর্ঘ দশ বছর ধরে ইফতার সামগ্রী ও বিভিন্ন সময় বিভিন্ন অনুদান প্রদান করে থাকি।
তিনি আরো বলেন, আমার পরিবারে বাবা নেই। বৃদ্ধ মা আছে। পরিবারের প্রয়াত সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত ও দুরারোগ্য থেকে রেহাই পাবার এবং শারীরিক সুস্থতার জন্য ইফতার সামগ্রী বিতরণ করি।
এমন উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ, সহ-সভাপতি মুহম্মদ এরশাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াবুল হক ও ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রোজিনা আকতার।
Leave a Reply