সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী মহারামনবমী মেলা

রামুতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী মহারামনবমী মেলা

 

কাজল কান্তি দে।।

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে প্রতি বছরের মত অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তীদেবীর পূজা, মহতী ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী মহোৎসব ও শ্রীশ্রী রামনবমীব্রতম। শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হয়ে শুক্রবার (৩১ মার্চ) পর্যন্ত চলবে মহা-রামনবমী মেলা নামে পরিচিত সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম এই মহতি ধর্মীয় উৎসব। যথাযথ ধর্মীয় মর্যাদায়মেলা উদযাপনেসব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে আয়োজক কমিটির সভাপতি নিপেন্দ্র ধর রবি ও সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী বলেন-সনাতনী সম্প্রদায়ের জন্য দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহা-রামনবমী মেলা। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অংশ্রগ্রহণ করে। ফলে প্রতি বছরই এই উৎসবসাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন মেলায় পরিণত হয়। ৫ দিন ব্যাপী মহারামনবমী মেলা শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্যে উদযাপনে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় উৎসব সোমবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম পি।
উদ্বোধনী দিনে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- মহতি ধর্মসভা শুভ অধিবাস ও মহানামযজ্ঞ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের এ পি পি ও জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, সভাপতি উজ্জ্বল কর, সাধারণ সম্পাদক বেন্টু দাশ। স্বাগত বক্তব্য রাখবেন শ্রীশ্রী রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সভাপতি ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক । সভাপতিত্ব করবেন শ্রীশ্রী মহারামনবমী মেলা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র ধর রবি। সঞ্চালনা করবেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন চক্রবর্তী । এদিকে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী রামুর শ্রীশ্রী রামকুট তীর্থধামে আয়োজিত রামনবমী মেলা উপলক্ষে জেলার সকল সনাতনী ও আগত ভক্তবৃন্দকে অভিবাদন জানিয়েছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি ও সুজন চক্রবর্তী ও রামু হিন্দু মহাজোট এর সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM