সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
কুতুবদিয়া প্রতিনিধি।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে মহিদুল হাসান হান্নানকে আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২ জনকে সদস্য করা হয়েছে।
শুক্রবার (৩১মার্চ) গভীর রাতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে মহিদুল হাসান হান্নানকে আহ্বায়ক ও ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
তারা হলেন- তারেক আজিজ কুতুবী, শরীফ নেওয়াজ জুয়েল, তাশরিফুল ইসলাম পিউলি, তানজিল সিকদার, মোহাম্মদ নুরুল আলম, মুরিদুল আলম মামুন ও সেলিম রেজা। এছাড়া, ওপেল শরীফ ও মুহতামিম আল মুহিদকে উক্ত কমিটিতে সদস্য রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কুতুবদিয়া উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে তিন মাসের জন্য আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জুলাই মাসে সম্মেলনের আয়োজন করতে নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
Leave a Reply