বিশেষ প্রতিবেদক।।
কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি থেকে যুগ্ম-আহবায়ক তানজির সিকদার পদত্যাগ করেছেন।
শনিবার রাতেই নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন তানজির সিকদার।
পদত্যাগ পত্রটি পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো।
বরাবরে
সভাপতি, সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ,
কক্সবাজার জেলা শাখা।
বিষয়ঃ যুগ্ন আহবায়ক পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে।
প্রিয় সভাপতি ও সম্পাদক,
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি তানজির সিকদার সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, কুতুবদিয়া উপজেলা শাখা।
৩১/০৩/২০২৩ ইং তারিখে দেয়া কমিটিতে আমাকে ৪ নং যুগ্ম আহবায়ক করায় আপনাদের প্রতি সারাজীবন ঋণী থাকবো। আমার পারিবারিক কারণে যুগ্ম আহবায়ক পদ থেকে অব্যাহতি নিতে হচ্ছে।আমার পরিবারের সিদ্ধান্তকে সম্মান দেখাতে গিয়ে উক্ত কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে অব্যাহতি নিলাম।আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সব সময় ছাত্রলীগের পাশে থাকবো।
অতএব, আমার অব্যাহতিকে আপনারা ইতিবাচক ভাবে নিবেন।
নিবেদক,
তানজির সিকদার
সাবেক সহ-সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ,
কুতুবদিয়া উপজেলা শাখা।
Leave a Reply