সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উকিলপাড়া সমাজ কমিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন 

উকিলপাড়া সমাজ কমিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন 

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল মৌজাধীন কস্তুরাঘাট সংলগ্ন “উকিলপাড়া সমাজ কমিটি” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) কক্সবাজার লাবনী বীচ পয়েন্টের হোটেল মিশুকে সমাজ কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে উকিলপাড়া সমাজ কমিটির উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইউচুপ বলেন-খুরুশকুল মৌজাধীন কস্তুরাঘাট এলাকায় আমরা দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছি। আমাদের সাজানো-গোছানো বাড়ীঘর বেআইনীভাবে ক্ষমতার অপব্যবহার করে ভাংচুর করেছে প্রশাসন। যারা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়েছে ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে এবং যাদের উসকানি ও প্ররোচনায় প্ররোচিত হয়ে কোন ধরনের বাচবিচার না করে ২৬ আইনজীবী ও ৫ শতাধিক ব্যক্তি মালিকানাধীন জমির উপর স্থিত বাড়ীঘর বেআইনী ভাবে ভাংচুর করেছে প্রশাসন। এমনকি যারা অতিউৎসাহী হয়ে ক্ষমতার অপব্যবহার করে আমাদের বাড়ী-ঘর ভাংচুর করেছে এবং যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে, মহান আল্লাহ যেন তাদেরকে মজলুমের চোখের পানি, মনের কষ্ট, ভুক্তভোগীর একমাত্র সহায় সম্বল হারানোর কষ্ট উপলব্ধি করার তাওফিক দান করেন। আল্লাহ যেন সঠিক বিচার করেন-এমন দাবী করেন তিনি।
উকিলপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-সমাজ কমিটির উপদেষ্টা এডভোকেট সাহাব উদ্দীন, এডভোকেট সাইফুদ্দিন খালেদ ও সাংবাদিক মো.শাহাদত হোছাইন।
এতে আরো বক্তব্য রাখেন-সমাজ কমিটির সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট সলিমুল মোস্তফা, কামরুল হাসান ও মোহাম্মদ বদিউল আলম।
এতে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত মোকাবিলা করে স্বীয় সম্পত্তি রক্ষা করতে হবে। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে এবং জনমত সৃষ্টি করতে হবে। আমাদের ঐক্য আরও মজবুত করতে হবে। একই সাথে ধৈর্য্য ধারণ করে এগিয়ে যেতে হবে। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় ষড়যন্ত্রকারীদের সাথে মোকাবিলা করে আমরা সফল হয়েছি। এরা আবারও ষড়যন্ত্র করতে পারে। তাই সজাগ থাকতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ কমিটির সহ-সভাপতি রুস্তম আলী, এডভোকেট সৈকত কান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ নেওয়াজ উদ্দিন রানা, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার নাছির উদ্দীন, সদস্য এডভোকেট রহমতুল্লাহ, জসিম উদ্দিন, নাসির উদ্দীন, ইসমাইল সাজ্জাদ, মো.রিদুয়ানুল হক, তানভীর মো.তামিম, জিয়া মো.কলিম উল্লাহ, আয়াত উল্লাহ হোমিনী, মো. ইব্রাহিম, জয়নাল আবেদীন বাবুল, মোহাম্মদ কামাল, হোছাইন আহমদ, আবদুস সালাম, কামাল মাঝি, আলাউদ্দিন ও মো. মাহমুদুল করিম প্রমুখ।
এদিকে, ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন-সমাজ কমিটির সদস্য মোহাম্মদ বদিউল আলম।
প্রসঙ্গতঃ গত ২৮ ফেব্রুয়ারী ও ১ মার্চ দুইদিন মহামান্য হাইকোর্টের আদেশের অপব্যাখ্যা দিয়ে খুরুশকুল মৌজার কস্তুরাঘাট সংলগ্ন উকিলপাড়া এলাকার ২৬ আইনজীবী ও ৫শত নিরীহ মানুষের ঘর-বাড়ি ভাংচুর করে প্রশাসন। এ ঘটনা সংগঠিত করতে কিছু দুষ্টুচক্র প্রশাসনকে মিথ্যা উসকানি দিয়ে আসছিল। তারা এখনো ষড়যন্ত্র অব্যহত রেখেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM