সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পিউলি সংবর্ধিত

কুতুবদিয়ায় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পিউলি সংবর্ধিত

 

প্রেস বিজ্ঞপ্তি।

বাংলাদেশ ছাত্রলীগ কুতুবদিয়া উপজেলা শাখার নব-নির্বাচিত যুগ্ম আহবায়ক তাসরিফুল হোসাইন পিউলিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম থেকে বড়ঘোপ স্টিমারঘাটে পৌঁছালে বরণ করতে হাজারো নেতাকর্মীরা ভিড় জমায় ও ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তাঁকে৷

পরে,জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ‘বাংলাদেশ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’স্লোগানে স্লোগানে স্টিমারঘাট থেকে একটি বিশাল শোডাউন উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধূরুং বাজারে গিয়ে সংক্ষিতপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও শিক্ষা-শান্তি-প্রগতীর পতাকাকে সমুন্নত রেখে আগামী দিনে কুতুবদিয়া উপজেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও কুতুবদিয়া ছাত্রলীগকে একটি স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তোলার পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো। সেইসাথে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ কুতুবদিয়া উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটি অনুমোদন দেন এবং জুলাই মাসে সম্মেলনের আয়োজন করতে নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM