সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
কাজল কান্তি দে।।
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন বেলাল হোসেন।
মঙ্গলবার (১৬মে) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদত হোসেনের হাতে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।
পিতা-মাতা ও এলাকার মুরব্বিদের কবর জিয়ারত করে হাজার হাজার সমর্থক নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন এলাকার গরীব, দুঃখি ও মেহনতী মানুষের পরম বন্ধু বেলাল হোসেন।
মনোনয়নপত্র জমা প্রদানের সময় উপস্থিত ছিলেন, পৌর প্রিপ্যারাটরি হাই-স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন, বার্মিজ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ভূঁইয়া, মাহাছন সওদাগর, এডভোকেট বাদশা সহ বৈদ্যঘোনা এলাকার সমাজ কমিটির সম্পাদক শওকত।
মনোনয়নপত্র জমা শেষে এলাকার সর্বস্তরের জনসাধারন, পেশাজীবী, রাজনীতিবিদ সবাইকে নিয়ে কয়েকশ কর্মী-সমর্থক নিয়ে বিশাল মিছিল করেন।
বেলাল হোসেন আওয়ামী রাজনীতির পরীক্ষিত সৈনিক ও জেলা যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে দীর্ঘ দিন ধরে সম্পৃক্ত রাখেন।
দলমত নির্বিশেষে এলাকার মানুষের সাথে তিনি ভালো ও বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলেন। এলাকার মানুষের বিপদ আপদে তিনি পরম বন্ধু হিসেবে পরিচিত। নির্বাচিত হলে অবহেলিত এলাকায় উন্নয়নে করার আশা ব্যক্ত করেন। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
Leave a Reply