সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন তরুণ প্রার্থী ওসমান সরওয়ার টিপু৷
মঙ্গলবার (১৬ মে) বিকেলে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদত হোসেনের হাতে ফরম জমা দেন তিনি।
মনোনয়ন ফরম জমা সময় উপস্থিত ছিলেন,কাউন্সিলর প্রার্থী ওসমান সরওয়ার টিপুর পিতা কবির আহমদ কোম্পানী, ওসমান গণি, ফোরকান আহমদ খোকন, রিদুয়ানুল হক৷
মনোনয়নপত্র জমাদানের পর নির্বাচন অফিস থেকে এলাকায় যাওয়ার পথে এক বিশাল শোডাউন মিলিত হন তিনি।
কাউন্সিলর প্রার্থী ওসমান সরওয়ার টিপু বলেন, আমাকে নির্বাচিত করলে ৭নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তর করা হবে। এজন্য তিনি ৭নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন। তিনি ভোটারদের সালাম জানিয়েছেন এবং সবার কাছে ভোট ভিক্ষা করছেন।
ওসমান সরওয়ার টিপু আরো বলেন, আমার বাবা ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৩০ বছর ধরে সহযোগিতা করে আসছেন৷ আমরাও বাবার মত বিগত ৮ বছর ধরে ৭নং ওয়ার্ডে অনেক সহযোগিতা করেছি৷ বিশেষ করে করোনাকালীন সময়েও চিকিৎসা থেকে শুরু করে নানান ধরনের সহযোগিতা করে এসেছি৷
উল্লেখ্য, ওসমান সরওয়ার টিপু উদয়ন যুবকল্যাণ পরিষদের উপদেষ্টা। এছাড়া, স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উপদেষ্টারও দায়িত্ব পালন করে আসছেন৷
Leave a Reply