সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর যা বললেন কাউন্সিলর মিজানুর রহমান মিজান

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর যা বললেন কাউন্সিলর মিজানুর রহমান মিজান

বিশেষ প্রতিবেদক।।

আগামী ১২জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে বেড়েছে আগ্রহ। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ,জমাদান ও যাচাই-বাছাইয়ের কাজ।

সোমবার দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মনোনয়ন ফরম নিলেন ২নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মিজানুর রহমান মিজান। বৃহস্পতিবার সকালে যাচাই-বাছাইয়ের কাজ শেষ করে জেলা নির্বাচন অফিস। এতে মনোনয়নপত্র বৈধ হওয়া পর ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর কাউন্সিলর মিজানুর রহমান মিজান জানান, বিগত সময়ে ২নং ওয়ার্ডে অভূতপূর্ব উন্নয়ন করেছে। আমার ওয়ার্ড কে ডিজিটাল ওয়ার্ড হিসেবে তৈরি করতে চাই। নির্বাচিত হলে বাকি অসমাপ্ত কাজ সম্পন্ন করে আমি দেখাতে চাই। এলাকার জনগণ যে ভালবাসা আমাকে দেখিয়েছে তা ভুলার কথা নয়। মনোনয়ন পত্র সংগ্রহের দিন আমি সর্বোচ্চ মানুষ নিয়ে মিছিল করেছি। মিছিল করে জনগণ আমাকে কিভাবে ভালবাসে তা দেখিয়ে দিয়েছে। আমি আমার এলাকার মানুষের কাছে ঋণী। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত জনগণের খেদমত করে যেতে চাই। তাদের ভালবাসার মুল্যায়নের প্রতিদান দিতে চাই। আগামীতে নির্বাচিত হতে সকলের ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এদিকে, আগামী ১২ জুন কক্সবাজার পৌর নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থিতা বৈধ ঘোষণা হওয়ার পর পাড়া-মহল্লায় চলছে নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা
সমালোচনা। সাধারণ ভোটারদের আলোচনায় কাউন্সিলর মিজান এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM