কক্সবাজার শহরে ১৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত মোট ৪ দিন কোরবানীর পশুর হাট চলবে। করোনা সংক্রমণ রোধে সংক্ষিপ্ত করা হয়েছে কক্সবাজার শহরের একমাত্র কোরবানীর পশুর হাট। এই হাটে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানান কক্সবাজার পৌরসভার কোরবানীর পশুর হাটের ইজারাদার মোঃ আরাফাত।
ইজারাদার মোঃ আরাফাত জানান, ১২ জুলাই থেকে শহরের ঐতিহ্যবাহী খুরুশকূল রোড ও পিটি স্কুল মাঠে কোরবানীর পশুর হাট বসানোর অনুমতি রয়েছে। কিন্তু করোনার সংক্রামন রোধে তা আগামী ১৭ জুলাই থেকে শুধু মাত্র ৪দিনের জন্য এই হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনার সংক্রামন রোধে ক্রেতা ও বিক্রেতাদের দূরত্ব রাখতে খুরুশকূল রোডে ও পিটি স্কুল মাঠে দুই ভাগে কোরবানীর পশুর হাট বসানো হবে।
ইজারাদার আরো জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে এইবার কোরবানীর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।হাটে প্রবেশ ও হাট থেকে বের হওয়ার সময় অবশ্যই জীবানুনাশক দিয়ে হাত ধুতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা বিক্রেতা নুন্যতম ৩ফিট দুরত্ব বজায় রাখতে হবে। অকারনে কাউকেই পশুর হাটে না আসার জন্য অনুরোধ জানান তিনি।
তিনি আরো জানান, পরিবারের বয়ষ্ক ও শিশুদের পশু হাটে না আনতে বলা হয়েছে। একটি কোরবানীর পশু কিনতে ১ থেকে ২ জনের বেশি মানুষ হাটে না আসতেও অনুরোধ করা হয়েছে। কোরবানী হাটে ক্রেতা ও বিক্রেতাদের পর্যাপ্ত নিরাপত্তা এবং জাল টাকা শনাক্তে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply