সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ আটক-২

রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ আটক-২

 একরাম জুয়েল।।

কক্সবাজারের উখিয়া কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কুতুপালং ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা তাদের আটক করে।

এপিবিএন সুত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্প-(ওয়েস্ট) এর ব্লক-সি এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৩শ ১০পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ ২ জনকে আটক করেছে।

আটকরা হলেন, একই ক্যাম্পের ব্লক-সি-৫ এর বাসিন্দা মোঃ হোসেনের পুত্র মোঃ ফারুক হোসেন (২৮) এবং ব্লক-সি-৪ এর বাসিন্দা মোঃ সৈয়দ উল্লাহর স্ত্রী ছেনুয়ারা খাতুন (২০) ।

এই ব্যাপারে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈম উল হক জানান, ইয়াবা ও নগদ টাকাসহ ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM