সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি৷
কুতুবদিয়ায় সংবর্ধিত হয়েছেন কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহরিয়ার আইয়ুব সিকদার৷
শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টায় কুতুবদিয়ার দরবার ঘাটে পৌছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন৷ এসময় তাদের মুখে “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” ও শেখ হাসিনা সরকারের উন্নয়নের নানা স্লোগান ধ্বনিত হয়৷ পরে মিছিল টি দরবার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধূরুং বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশর মধ্যদিয়ে শেষ হয়৷
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদ্য সাবেক সভাপতি এম কফিল উদ্দিন চৌধুরী, কুতুবদিয়া মৎস্যজীবী লীগের বর্তমান কমিটির সদস্য সচিব আবদুল মোতালেবসহ কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী লীগের ওয়ার্ড় ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী৷
উল্লেখ্য, গত ৮জুলাই শাহরিয়ার আইয়ুব সিকদার কে আহ্বায়ক ও আবদুল মোতালেব কে সদস্য সচিব করে ২৬জনের কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়৷ শাহরিয়ার আইয়ুব সিকদার ইতিপূর্বে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন৷
Leave a Reply