সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাজেট-মেয়র মুজিব

কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাজেট-মেয়র মুজিব

সংবাদ বিজ্ঞপ্তি।।
কক্সবাজার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলাতলীর একটি তারকামানের হোটেলের বলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেয়র মুজিবুর রহমান।
সভায় নগর পিতা বলেন, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিগত বাজেটগুলোর তুলনায় এবারের বাজেটে দারিদ্রতা দুরিকরণের পাশাপাশি পৌর নাগরিকদের জীবন মানোন্নয়নে পরিষদের সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন মেয়র মুজিব।
সভায় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তার, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: প্রাথমিকভাবে ৬শ’ ৫৯ কোটি ১২ লক্ষ ৬৬ হাজার ১০৮ টাকা বাজেট ধরা হয়েছে। তবে বাজেট সভায় উপস্থিত পৌর পরিষদের আলোচনা এবং পরামর্শক্রমে ২০২৩-২৪ বাজেট সংযোজন বিয়োজন হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM