সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় বৈদ্যুতিক কর্মপেশার উপর ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

কুতুবদিয়ায় বৈদ্যুতিক কর্মপেশার উপর ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

কাইছার সিকদার।।

জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ পেয়ে শত বছরের না পাওয়ার স্বপ্ন পূরণ হল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পৌঁনে দুই লাখ মানুষের৷ গত তিন মাস হল এই দ্বীপের মানুষ আজীবন লালিত স্বপ্ন পূরণের এক ধাপ পেরিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ পেয়েছে৷ সংযোগ স্থাপনের পর পরই পাল্টে যেতে শুরু করেছে অবহেলিত দ্বীপাঞ্চলের দৈনন্দিন চিত্র৷ বিদ্যুৎ কেন্দ্রীক নানা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সৃষ্টি হচ্ছে নতুন নতুন আয়ের উৎস এবং কর্মসংস্থান৷

তারই ধারাবাহিকতায় কুতুবদিয়ায় বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি গড়ে তোলে বেকারত্ব দূর করতে বৈদ্যূতিক কারিগরীর উপর অদক্ষ টেকনেশিয়ানদের নিয়ে ৭(সাত) দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে৷

শুক্রবার (২৮জুলাই) সকাল নয় টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তংচঙ্গ্যা৷ বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত৷

প্রাথমিক ভাবে ২০জন প্রশিক্ষণার্থী নিয়ে এই বৈদ্যুতিক কর্মপেশার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে বলে জানা গেছে৷ প্রশিক্ষণ পেয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উৎফুল্ল প্রশিক্ষণার্থীগণ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM