সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

 

সংবাদ দাতা।।

কুতুবদিয়াতে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। ‘গাছ রোপন করবো একবার, ফল খাব বারবার’ এই স্লোগানে কোস্ট ফাউন্ডেশন সহযোগিতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই চারা বিতরণ করেন।

জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়-গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে ধারণ করে দ্বীপ উপজেলার কুতুবদিয়ার, ১নং উত্তর ধূরুং ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ৪৫টি শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিক্ষা সহায়তা কেন্দ্রে রয়েছে ১৩৫০ জন ছাত্র/ছাত্রী। তাদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মনসুর রাব্বি। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন কমিটির সভাপতিমাষ্টার কবির আহাম্মদ।এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় সমুহের সকল ছাত্র/ছাত্রী, শিক্ষকবৃন্দ। কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির সকল সহকর্মীদের উপস্থিতি ও সহযোগিতায় চারা বিতরণ সুন্দরভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীরা এসব চারা পেয়ে কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM