কক্সবাজার শহরের বহুল আলোচিত নুরুজ্জোহা হত্যা মামলার আসামী কালু গ্রেফতার
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের বহুল আলোচিত নুরুজ্জোহা হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামী নুরুল ইসলাম প্রকাশ কালু (২০) কে গ্রেফতার করে কক্সবাজার
শহর পুলিশ ফাঁড়ি।
সে কক্সবাজার পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডস্থ দক্ষিণ রুমালিয়ারছড়ার হাফেজ আহাম্মদের ছেলে।
বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার পৌরসভাধীন ৬নং ওয়ার্ড়ের মাটিয়াতলী পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ার
হোসেন জানান, শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টীম অভিযান চালিয়ে সমিতি বাজার এলাকার আলোচিত নুরুজ্জোহা হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী নুরুল ইসলাম প্রকাশ কালু (২০)কে মাটিয়াতলী পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেন।নুরুজ্জোহা হত্যাকান্ডের প্রায় ২ বছর অতিক্রান্ত হলেও উক্ত আসামী পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলো। উক্ত আসামিকে ১৫ জুলাই আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply