জুয়েল একরাম।।
কক্সবাজার শহরের ট্যুরিস্টজোনের সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী এপ্রোচ সড়কসহ কলাতলী বীচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখলকারী শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বুধবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন পর্যটন সেলের ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন।
পর্যটন সেলের ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী এপ্রোচ সড়কসহ কলাতলী বীচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখলকৃত সকল অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা/ভ্যান উচ্ছেদ ও ধ্বংস করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানে আরো অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী সহ কক্সবাজার সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
Leave a Reply