সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদর হাসপাতাল পেল সিনোফার্মের ৪২০০ টিকা

কক্সবাজার সদর হাসপাতাল পেল সিনোফার্মের ৪২০০ টিকা

 

মো.শাহাদত হোছাইন।।

কক্সবাজার সদর হাসপাতালে ১ম ডোজের জন্য এইবারে সিনোফার্মের ৪হাজার ২শ কোভিড-১৯ ভ্যাকসিন বরাদ্ধ পেয়েছে বলে জানান হাসাপাতালে আবাসিক অফিসার (আরএমও) ডা.এসএম নওশেদ রিয়াদ।

হাসপাতালের জন্য বরাদ্ধকৃত ভ্যাকসিন থেকে গতকাল বুধবার (১৪ জুলাই) পর্যন্ত ২৫৯১ জনকে ১ম ডোজের এই টিকা দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে তিনি প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, আমাদের বাজেট মোতাবেক প্রতিদিন ৩শ-৪শ জনকে এই টিকা দেওয়া হচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় ও বেশি মানুষ টিকা নিতে আগ্রহী। টিকা নিতে হাসপাতালে প্রতিদিন মানুষের
ভীড় থাকে অর্থাৎ আগ্রহ বাড়ছে। রেজিষ্ট্রেশন শেষে ফিরতি এসএম পেলেই কেবলমাত্র টিকা পাওয়া সম্ভব। রেজিষ্ট্রেশন শেষ করলেও এক কেন্দ্রের লোক অন্য কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

এর আগে অ্যাস্ট্রাজেনেকা ফার্মার তৈরি কোভিশিল্ড টিকার ১ম ডোজ ২০১৭৩ জনকে দেওয়া হয়েছে। তন্মধ্যে ২য় ডোজ নিয়েছে ১৬৯৫৮ জন -এমন তথ্যও নিশ্চিত করেন তিনি।

প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ কম নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন অজুহাতে ২য় ডোজ নেয়নি অনেকে। এতে করে টিকাদান অসম্পুর্ণ থেকে গেলো। দুই ডোজ টিকা সময় মতো না নিলে শরীরে কোভিড-১৯ রোগ প্রতিরোধ কখনো সম্ভব না।

দুটি ডোজ সম্পুর্ণ হলেও কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হবে কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সাবধানতা অবলম্বন না করলে আক্রান্ত হতে পারে।

কেউ একবার কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হলে ২য় বার আক্রান্ত হবে কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন- হতে পারে। তবে এমন রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি।

কক্সবাজার সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রা জেনেকা ফার্মার তৈরি ৮৪ হাজার কোভিশিল্ড টিকা কক্সবাজারে আনা হয়েছে। ওই ৮৪ হাজার টিকা জেলার ৪২ হাজার জনকে দুই ডোজ করে দেওয়ার কথা ছিল। এরমধ্যে ৬ হাজার জন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধির জন্য বরাদ্ধ ছিল ।

তবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রিত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য করোনা ভাইরাসের টিকা প্রদানের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলেও সুত্রটি জানায়।

এদিকে, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীরা শুধুমাত্র রেজিষ্ট্রেশনকৃতদের টিকা দিচ্ছে।

প্রসঙ্গতঃ এই বছরের ৭ জানুয়ারি থেকে সারা দেশের মতো কক্সবাজার জেলায়ও আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM