বিজিবির সঙ্গে গোলাগুলিতে লুৎফুর রহমান প্রকাশ লুতিয়া ডাকাত নিহত হয়েছে। বিজিবির দাবি নিহত ব্যক্তি দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৫জুলাই) রাত ১০ টার দিকে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উখিয়া সীমান্তে মাদক পাচারকালে বিজিবির অবস্থান টের পালিয়ে যাওয়ার সময় বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি লুৎফুর রহমান লুতিয়া ডাকাত বলে নিশ্চিত হওয়া গেছে। সেই দূর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টির অধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply