সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরের ৬নং ওয়ার্ড কৃষকলীগের উদ্যেগে প্রীতি ফুটবল ম্যাচ শেষে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন 

শহরের ৬নং ওয়ার্ড কৃষকলীগের উদ্যেগে প্রীতি ফুটবল ম্যাচ শেষে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন 

একরাম জুয়েল।।

বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার শহর শাখার আওতাধীন ৬নং ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে প্রীতি ফুটবল খেলারও আয়োজন করেন ওয়ার্ড নেতৃবৃন্দ।

শুক্রবার বিকাল ৩টায় সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা মডেল কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচী ঘোষণা পরবর্তী ৬নং ওয়ার্ড কৃষকলীগ নেতৃবৃন্দের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ মোরশেদ,পণ্য
ও ফসল বিষয়ক সম্পাদক আব্দুল গফুর হেলালী,
কৃষকলীগ শহর শাখার যুগ্ন-আহবায়ক আব্দুল লতিফ ও জয়নাল আবেদিন, কৃষকলীগ ৬নং ওয়ার্ডের সভাপতি জাবেদ মোস্তফা, সাধারণ সম্পাদক টাবুতোষ বড়ুয়া জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ সাধারণ সম্পাদক সায়েদুর রহমান রিফাত, হাশেমিয়া কামিল মাদ্রাসা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইমরান আলী ইমন প্রমুখ।
এদিকে, ফুটবল খেলা শেষে ২০২০ সালে সারা বাংলাদেশে কৃষকলীগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে কক্সবাজার জেলা মডেল কৃষকলীগ প্রথম স্হান অর্জন করায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে ৬নং ওয়ার্ড কৃষক লীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM