সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে ইয়াবাসহ যুবক আটক

রামুতে ইয়াবাসহ যুবক আটক

নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামুর তেচ্ছিপুল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিচ ইয়াবা সহ এক যুবক আটক করা হয়েছে।
আটক সিরাজুল মোস্তফা (১৮) কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আঞ্জুমানপাড়া এলাকার ফজলে করিমের ছেলে।
শুক্রবার (১৬জুলাই) সকাল ১১ টায় রামুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের  তেচ্ছিপুল স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান- এনএসআই এর তথ্যের ভিত্তিতে ও তাদের সহায়তায় অভিযান চালান তিনি। ওই সময় সেখানে বিক্রির জন্য নিয়ে আসা ৩ হাজার ৪০০ পিচ ইয়াবা সহ সিরাজুল মোস্তফাকে হাতে-নাতে আটক করা হয়। আটক সিরাজুল মোস্তফাকে রামু থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর উল্লাহ জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তার কাছ থেকে ৩ হাজার ৪০০ টি ইয়াবা ছাড়াও ২টি মোবাইল ফোন সেট এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM