সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শাহীন শাহ।।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নতুন ও আধুনিক বহুতল ভবন নির্মাণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। লে-আউট প্রদানের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের সূচনা করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সমিতির পুরাতন ভবন সংলগ্ন স্থানে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ বহুতল ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আখতার উদ্দিন হেলালী, সাবেক সভাপতি ছৈয়দ আলম, সহ-সভাপতি আব্দুল বারি ও মো. আব্দুল্লাহ, তিনবারের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন খান এবং অ্যাডভোকেট ফয়সাল মোশাররফ ও মো. ইসমাইলসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা বলেন, দিন দিন আইনজীবীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান অবকাঠামোতে চাপ সৃষ্টি হচ্ছে। এ বাস্তবতায় আধুনিক ও বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবনটি নির্মিত হলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
Leave a Reply