নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে ৩ চোরকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ।
আটকরা হলেন, রামুর শ্রীমুরা নাসিরপাড়া গ্রামের মনির আহম্মদের ছেলে ইমরান হোসেন (২৫), দাউনখালীর বজল করিমের ছেলে মো. জুয়েল (২৪) ও কক্সবাজার শহরের বাঁচামিয়া ঘোনা এলাকার কামরুলের ছেলে সাইফুল ইসলাম (২৯)।
শনিবার (১৭জুলাই) ভোরে ঈদগাঁও বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ।
জানা গেছে, শনিবার ভোরে গরুসহ একটি পিকআপ ভ্যান ঈদগাঁও বাসস্ট্যান্ডে পৌঁছালে ঈদগাঁও থানা পুলিশের একটি নৈশকালীন টহল দলের সন্দেহ হয়। তারা গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটকরা গরু চুরির বিষয়টি স্বীকার করে। শুক্রবার রাতে রামুর চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা গ্রাম হতে গরুটি চুরি করে তারা খুটাখালী নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়।
গরুটির মালিক রামুর বাসিন্দা ফরিদুল আলম জানান, ঘটনার আগের দিন গরুটি কুরবানীর উদ্দেশ্যে হাট থেকে কিনে এনে গোয়ালে রাখি। ভোর রাতে উঠে দেখি গোয়ালের গরু নাই।
ঈদগাঁও থানা পুলিশ জানায়, এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আদালতের অনুমতি পেলে গরুটি কুরবানির আগেই মালিকের কাছে ফিরিয়ে দেয়া হবে।
Leave a Reply